২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসে জিম্মি, দেশে মুক্তিপণ

গ্রিসের এথেন্সে একজনকে আটকে চাঁদপুরে কুরিয়ার সার্ভিস থেকে মুক্তিপণের টাকা তোলার সময় এক যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 11:01 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

চাঁদপুর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গ্রিসের এথেন্সে একজনকে আটকে চাঁদপুরে কুরিয়ার সার্ভিস থেকে মুক্তিপণের টাকা তোলার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের এসএ পরিবহন কাউন্টার থেকে ওমর ফারুক নামের ওই যুবককে আটক করা হয়। ওমর ফারুক চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমথুরা গ্রামের আব্দুল হালিম পাটোয়ারীর ছেলে। চাঁদপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বগুড়া সদরের জাহিদুল ইসলাম ও চাঁদপুরের ফরিদগঞ্জের নয়ারহাটের মো. জসিমউদ্দিন একসঙ্গে গ্রিসের এথেন্সে থাকেন। কিছু দিন আগে জাহিদুলকে জিম্মি করে মুক্তিপণের টাকা দাবি করে এবং তা চাঁদপুরে পাঠাতে বলেন জসিমউদ্দিন। জাহিদ বিষয়টি তার পরিবারকে জানান। “পরে জাহিদের স্বজনেরা এসএ পরিবহনের মাধ্যমে চাঁদপুরে চার লাখ ৫৯ হাজার টাকা পাঠান। ওই টাকা তোলার সময় ওমর ফারুককে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ,” বলেন পুলিশ কর্মকর্তা। চাঁদপুর ও বগুড়ার ডিবি পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬৫৫ ঘ.