জামালপুর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্রুটির কারণে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
সোমবার রাত থেকে এ কারখানায় উৎপাদন বন্ধ আছে বলে জানিয়েছেন কারখানার জিএম প্রশাসন জাহিদুল বারী।
“রাত ১১টায় কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের রি-ফর্মার বিকট শব্দ করে আগুন ধরে যায়। এতে বেশ কয়েকটি ভাল্ব লিকেজ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে পড়ে।”
জামালপুরের তারাকান্দিতে এ সার কারখানায় দিনে ১ হাজার ৭‘শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হয়ে থাকে।
প্ল্যান্টটি মেরামত করতে কমপক্ষে ৩ দিন সময় লাগবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৫০ ঘ.
bdnews24