২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জবাই করে যুবক হত্যা

বরিশালের হিজলায় এক যুবকের জবাই করা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 05:23 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

বরিশাল, ০৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলায় এক যুবকের জবাই করা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উদ্ধার করা লাশ উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের মৃত মো. হাফেজ হাওলাদারের ছেলে মো. সফিক হাওলাদারের (২৫)। সফিককে রাত ২টার দিকে তার তিন বন্ধু ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। হিজলা থানার ওসি মো. শওকত আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদকসেবী সফিক চুরি ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে খুন হয়েছেন তিনি। তিনি জানান, বাসা থেকে একশ’ গজ দুরে উপজেলার টেকেরহাট বাজারের দক্ষিন প্রান্তে সড়কে পাশে সফিকের জবাই করা লাশ পড়েছিল। তার বুকে অসংখ্য ক্ষত ও পেট কাটা ছিল। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। সফিককে যারা বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাদের ধরতে অভিযানে নামা হয়েছে বলে জানান ওসি। এসআই শামীম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনায় সফিকের মা চন্দ্রবানু বেগম বাদি হয়ে মামলা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১১১৮ ঘ.