২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পৌনে ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ

বেতনের দাবিতে গাজীপুর সদরের একটি স্যুয়েটার কারখানার শ্রমিকরা পৌনে দুইঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 01:58 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

গাজীপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতনের দাবিতে গাজীপুর সদরের একটি স্যুয়েটার কারখানার শ্রমিকরা পৌনে দুইঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। সোমবার সন্ধ্যা ৬য়টা থেকে চৌধুরী বাড়ি এলাকায় প্যান এশিয়া স্যুয়েটার কারখানার শ্রমিকরা অবরোধ শুরু করে। এ সময় তারা কারখানা থেকে ঝুট এনে মহাসড়কে স্তূপ করে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। পুলিশ তাদের রাস্তা থেকে সরাতে গেলে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে পুলিশ জানিয়েছে। পরে অতিরিক্ত পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে রাত পৌনে ৮টার দিকে মহাসড়কে যান চালাচল স্বাভাবিক হয়। জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সুজায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেপ্টেম্বরের বেতন অক্টোবরের ৪ তারিখে পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ পরপর দু’বার তারিখ পরিবর্তন করে। সর্বশেষ সোমবার (৮ অক্টোবর) বেতন পরিশোধের প্রতিশ্র“তি দেয়। কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত না দেয়ায় শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। এ সময় আবারো বেতন দেয়ার তারিখ পরিবর্তন করে বৃহস্পতিবারের কথা বলে। এতে কয়েক হাজার শ্রমিক উত্তেজিত হয়ে ওঠে। গাজীপুর শিল্প পুলিশ পরিদর্শক মো. সেলিম খান বলেন, আন্দোলনকারীরা মহাসড়কের ওপর ঝুটে আগুন দিলে পুলিশ বাধা দেয়। এতে তারা পুলিশেকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা আবুল বাসার বলেন, আগামী বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে এবং কারখানা যথারীতি খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১৩৫ ঘ.