‘রামুতে হামলাকারী সহস্রাধিক ছিল’ (ভিডিও)
কোরআন অবমাননার অভিযোগ এনে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগের একটি ভিডিওচিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।
২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে লালচিং বৌদ্ধ মন্দিরে আগুন দেয় হামলাকারীরা। এ সময় তাদের ‘নারায়ে তকবির আল্লাহ হু আকবর’ স্লোগান দিতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক অপেশাদার একজন চিত্রগ্রাহকের ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে লালচিং মন্দির।
তিনি বলেন, আগুন দেয়ার সময় সেখানে স্থানীয়দের চাইতে অনেক বেশি বাইরের মানুষকে দেখা যায় যারা বাস, ট্রাক, পিক-আপ ভ্যান ও মোটরসাইকেলে চড়ে আসে।
হামলাকারীর সংখ্যা সহস্্রাধিক বলে মনে করেন তিনি। সে সময় সেখানে কোনো পুলিশ ছিল না বলেও জানান তিনি।
