২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে র‌্যাবের ইউনিট হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে শিগগিরই খাগড়াছড়িতে র‌্যাবের একটি ইউনিট খোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

খাগড়াছড়ি- অক্টোবর ০৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)- সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে শিগগিরই খাগড়াছড়িতে র‌্যাবের একটি ইউনিট খোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এছাড়া জেলার মাটিরাঙ্গা উপজেলায় নতুন একটি থানা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রোবাবার দুপুরে খাগড়াছড়িতে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান’ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। বিএনপি-জামাত শাসনামলের দুঃশাসন-নিপীড়নে অভিযুক্তদের বিচারের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, “অপরাধীদের বিরুদ্ধে এখন থেকে সাক্ষী-সাবুদ যোগাড় করতে হবে।” সা¤প্রদায়িকতার বিষবাস্প ছড়িয়ে যারা আখের গোছানোর অপচেষ্টা এবং সন্ত্রাস-চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান। পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে কারো ভূমি যাতে কেউ দখল করতে না পারে তার জন্য স্ব^রাষ্ট মন্ত্রণালয় কাজ করবে। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনিস্-উল হক ভূইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন খাগড়াছড়ির সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫৫ ঘ.