ঝিনইদহ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে খুন হয় আরাফাত হোসেন সাইফ (৮)। সাইফ কালীগঞ্জ থানাপাড়ার ব্যবসায়ী নুর হোসেনের ছেলে এবং কালীগঞ্জ শিশু একাডেমীর তৃতীয় শ্রেণীর ছাত্র।
এ ঘটনায় সাইফের বাবার দোকানের কর্মচারী শাকিল হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।
শাকিলের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরাফাতের বাবা তাকে মাঝেমধ্যে শাকিলকে বকাঝকা করতেন বলে তার উপর রাগ ছিল। এ কারণে তার ছেলেকে খুন করা হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, দুপুরে কালীগঞ্জ শিশু একাডেমী থেকে সাইকেলে সাইফকে বাড়ি আনার পথে গলাটিপে হত্যা করে আখ ক্ষেতে ফেলে রাখে সে।
এলাকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শাকিল একই উপজেলার সুন্দরপুর গ্রামের মোবাশ্বের হোসেনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৬৫০ ঘ.
bdnews24