২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌদ্ধ বিহারে হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন

কক্সবাজার ও চট্টগ্রামে সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। রোববার সকালে চবি শহীদ মিনার চত্বরে এ কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে অগ্নি সংযোগের ঘটনাটি সুপরিকল্পিত। হামলাকারীরা এর মাধ্যমে সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধ্বংস করেছে। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ড. মোজাফফর আহমেদ, সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরীসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ইউএস/এএল/১৬৩৮ ঘ.