কুষ্টিয়া, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্তানকে হত্যার দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত।
রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমতাজ পারভীনএ রায় দেন।
দণ্ডিত শফিকুল ইসলাম কুষ্টিয়ার ইবি থানা এলাকার বাসিন্দা।
মামলার নথি থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০০৯ সালে শফিকুল ইসলাম তার ছেলে হযরত আলীকে (১০) হত্যার উদ্দেশ্যে বিষ খাওয়ায়। পরে হাসপাতাল নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা ডলি খাতুন ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি কামরুল ইসলাম খোকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট খাদেমুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৫৫৭ ঘ.
bdnews24