২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা জেলা যুবলীগের সহসভাপতি মাহফুজুর রহমান মাফুকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

পাবনা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা জেলা যুবলীগের সহসভাপতি মাহফুজুর রহমান মাফুকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পাবনা সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার জানান, শনিবার রাতে শহরের নয়নামতি এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে মাহফুজকে হত্যা করা হয়। তিনি ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে। ওসি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রাজিব আহমেদের সঙ্গে স্থানীয় আরেক আওয়ামী লীগ নেতা মফিদুল ইসলাম বাঘার দ্বন্দ্ব চলছিল। জেলা যুবলীগের নেতা মাহফুজ স্থানীয় রাজনীতিতে বাঘার অনুসারী হিসাবে পরিচিত ছিলেন। “শনিবার রাতে ৪/৫ জন যুবক মাহফুজকে ডেকে নিয়ে প্রথমে হাতুরি দিয়ে বেদম পেটায়। পরে চাপাতি ও ছুরি দিয়ে কোপায়।” রাত ১টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। ময়না তদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৩১০ ঘ.