চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বহদ্দারহাট এলাকায় নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মারা গেছে।
নিহত শফিকুর রহমান (৪০) পাঁচলাইশ থানার মূকুল সোলাইমান এলাকার চৌধুরী কলোনীর মো. ইব্রাহিমের ছেলে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে বহদ্দারহাট এলাকার সালমা মঞ্জিলে নির্মাণ কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ভবনের নির্মাণ কাজ করার সময় ছাদ থেকে পড়ে মারাত্মক আহত হন শফিকুর।
পরে তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শফিকুরকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১২৪৪ ঘ.
bdnews24