কুড়িগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গঙ্গাহাট এলাকার একটি কোচিং সেন্টার থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে নাগেশ্বরী উপজেলার চিলাখানা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল হাই (২২) -এর লাশ উদ্ধারের কথা জানান ফুলবাড়ী থানার ওসি আব্দুল মোনায়েম।
“এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে” বলেন ওসি।
তবে এলাকাবাসীর ধারণা, তাকে হত্যা করে মেধাবিকাশ কোচিং সেন্টারের শৌচাগার কাছে ঝুলিয়ে রাখা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, দু’মাস আগে আব্দুলের সঙ্গে ফুলবাড়ি উপজেলার কামাটারি গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে আম্বিয়া বেগমের (১৮) বিয়ে হয়।
শনিবার নিখোঁজ হওয়ার পন রোববার সকালে তার শ্বশুরবাড়ির ২শ’ গজ দূরত্বে ওই কোচিং সেন্টারের লোকজন আব্দুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২৩ ঘ.
bdnews24