ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজারে ভগ্নিপতির ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুন হয়েছেন।
শনিবার দুপুরে মগবাজারের ইষ্টার্ন টাওয়ারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত মো. রনি (২৮) রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটিতে এমবিএ কোর্সের শিক্ষার্থী ছিলেন বলে পুলিশ জানায়।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে রনিকে তার খালাতো বোনের স্বামী মো. হাফিজ তার ইষ্টার্ন টাওয়ারের ১৭ তলার বাসায় ডেকে এনে ছুরি মেরে হত্যার পর পালিয়ে যায়।
তিনি আরো জানান, হাফিজের বোন তমার সঙ্গে রনির প্রেম ছিলো। কিন্তু তমার
অন্যত্র বিয়ে হওয়ার পরও রনি তাকে ফোনে ও বিভিন্নভাবে উত্ত্যক্ত করায় হাফিজ ক্ষিপ্ত হয়ে এ হত্যাকা- ঘটায় বলে পুলিশ ধারণা করছে।
এ ঘটনায় হাফিজের স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাবাদ করা হচ্ছে।
রনির গ্রামের বাড়ি ঝিনাইদহে। ঢাকার রামপুরা এলাকায় তিনি বসবাস করতেন।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৯০০ ঘ.
bdnews24