২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

টাকার জাল নোটসহ রাজধানীর উত্তরা থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকার জাল নোটসহ রাজধানীর উত্তরা থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকালে আজমপুরের এক বাসার চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মো. বাবু (২৫) ও মো. রুবেল (২৮)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান জানান, শাহীন নামে এক ব্যক্তির দেয়া তথ্য অনুযায়ী ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় তেইশ লাখ টাকার জাল নোট এবং জাল নোট প্রস্তুত করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৬৫৫ ঘ.