কুষ্টিয়া, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা তীরে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে।
অজ্ঞাত পরিচয়ের ওই যুবক হত্যাকাণ্ডের শিকার বলে পুলিশ ধারণা করছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
চরসাদীপুর গ্রাম থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কুমারখালী থানার ওসি আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, কোনো সন্ত্রাসী দল যুবকটিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।”
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ৭টায় লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা কুষ্টিয়া হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃতদেহের পরিচয় সনাক্ত করা না যাওয়ায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/১১৪৫ ঘ.
bdnews24