২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে দুই সেতুতে গাড়ি চলাচল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী সব গাড়িকে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিকল্প পথ ব্যবহার করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 05:07 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে মেঘনা ও মেঘনা-গোমতী সেতু দুটিতে গাড়ি চলাচল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী সব গাড়িকে এই সময়ে বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে বিআরটিএ। গত ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মেঘনা-গোমতী সেতুর ১৭টি এক্সপানশন জয়েন্ট, ৫২টি হিঞ্জ বিয়ারিং এবং মেঘনা সেতুতে ৩৬টি হিঞ্জ বিয়ারিং ও ১৩টি এক্সপানশন জয়েন্টে স্টিলের প্লেটের উপর রাবারের প্যাড বসানো হয়। সেতু দুটির প্রথম পর্যায়ের মেরামতের কাজ শেষ হওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হল। এজন্য শনিবারের পর আগামী ২০ অক্টোবর এবং ৩ ও ১৭ নভেম্বরও মধ্যরাত থেকে ছয় ঘণ্টা সেতু দুটিতে যান চলাচল বন্ধ থাকবে। সেতু বন্ধ থাকার সময় চলাচলের বিকল্প পথগুলো হল- ১. কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া-সরাইল বিশ্বরোডের মোড়-আশুগঞ্জ-ভৈরব-নরসিংদী-তারাবো মোড় (রূপগঞ্জ)-কাঁচপুর ব্রিজ-যাত্রাবাড়ি-ঢাকা; ২. কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া-সরাইল বিশ্বরোডের মোড়-আশুগঞ্জ-ভৈরব-নরসিংদী-তারাবো মোড় (রূপগঞ্জ)-কাঁচপুর ব্রিজ-সাইন বোর্ড হয়ে নারায়ণগঞ্জ লিংক রোড-চাষাঢ়া (নারায়ণগঞ্জ)-ফতুল্লা-পাগলা-পোস্তগোলা ব্রিজ (বুড়িগঙ্গা সেতু-১)-ইকুরিয়া-বাবু বাজার ব্রিজ (বুড়িগঙ্গা সেতু-২) ঢাকা; ৩. কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া-সরাইল বিশ্বরোডের মোড়-আশুগঞ্জ-ভৈরব-নরসিংদী-তারাবো মোড় (রূপগঞ্জ)-সুলতানা কামাল সেতু-ডেমরা-যাত্রাবাড়ি-ঢাকা; ৪. কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া-সরাইল বিশ্বরোডের মোড়-আশুগঞ্জ-ভৈরব-নরসিংদী-পাঁচদোনা-ঘোড়াশাল ব্রিজ (শহিদ ময়েজউদ্দিন সেতু)-মিরের বাজার-শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতু-টঙ্গী স্টেশন রোড-আবদুল্লাহপুর-বনানী-ঢাকা (অথবা আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের ধউর-বেড়ী বাঁধ দিয়ে মিরপুর-১-ঢাকা); ৫. কুমিল্লা (ময়নামতি) ব্রাহ্মণবাড়িয়া-সরাইল বিশ্বরোডের মোড়-আশুগঞ্জ-ভৈরব-নরসিংদী-ভুলতা হয়ে কাঞ্চন ব্রিজ-মিরের বাজার-শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতু-টঙ্গী স্টেশন রোড-আবদুল্লাহপুর-বনানী-ঢাকা (অথবা আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের ধউর-বেড়ি বাঁধ দিয়ে মিরপুর-১-ঢাকা)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/এমআই/১১০০ ঘ.