২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১৪৪ ধারা প্রত্যাহার

কক্সবাজারের টেকনাফে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনায় জারি করা ১৪৪ ধারা শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশ ও বিজিবি’র টহল অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

কক্সবাজার, অক্টোবর ০৫, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনায় জারি করা ১৪৪ ধারা শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশ ও বিজিবি’র টহল অব্যাহত রয়েছে। টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১ অক্টোবর থেকে টেকনাফে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় তা প্রত্যাহার করা হয়েছে। তিনি আরো জানান, শুক্রবার জুমার নামাজ উপলক্ষে টেকনাফের বিভিন্ন মসজিদ সংলগ্ন এলাকায় মুসল্লিরা যাতে কোনো ধরনের জমায়েত করতে না পারে সেজন্য পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিনিসহ বিজিবির অধিনায়ক মো. জাহিদ হাসান ও টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ পৃথকভাবে স্থানীয় মসজিদ, বৌদ্ধ বিহার ও হিন্দু মন্দির পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০২১ ঘ.