২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় নিহত ১

রাজধানীর বাড্ডায় অটোরিকশার ধাক্কায় এক জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় অটোরিকশার ধাক্কায় এক জন নিহত হয়েছেন। নিহত মো. মোস্তফা (৪৫) নিজেও একজন অটোরিকশা চালক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে মেরুল বাড্ডায় তিনি দুর্ঘটনার শিকার হন বলে জানান ঢাকা মেডিকেল হাসাপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক। নিহতের স্বজনদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মেরুল বাড্ডা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় আহত হন মোস্তফা। এরপর মোস্তফার ভাতিজা কামাল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলে জানান এসআই মোজাম্মেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/১৭১১ ঘ.