২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবরস্থানে গিয়ে নারীর আত্মহত্যা

নারায়ণগঞ্জে কবরস্থানে গিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে কবরস্থানে গিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। পরিবারের সদস্যদের উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, জোবেদা খাতুন নামে ওই নারী মানসিক রোগী ছিলেন। তিনি শহরের ৫৭ নলুয়া রোড এলাকার ইউনুস আলীর স্ত্রী। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের সাংবাদিকদের জানান, বুধবার রাতে শহরের পাইকপাড়া কবরস্থানে জোবেদা আগুনে দগ্ধ হয়ে মারা যান। পরে তার মৃতদেহ থানায় নিয়ে আসা হয়। ওই নারীর গায়ে কেরসিনের আলামত পাওয়া গেছে। পরে নিহতের স্বামী এবং একমাত্র ছেলে থানায় এসে লাশ শনাক্ত করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২২১ ঘ.