২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলাগুলোতে হবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

উপজেলা মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবন নির্মাণ প্রকল্পসহ সাড়ে সাত হাজার কোটি টাকার ১১টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবন নির্মাণ প্রকল্পসহ সাড়ে সাত হাজার কোটি টাকার ১১টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে এনইসি মিলনায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। অনুমমোদিত প্রকল্প ব্যয়ের মধ্যে চার হাজার ৯৯৯ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং দুই হাজার ৫০৫ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে। পরিকল্পনা কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্র্রকল্পটির মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা বাড়ানোর পাশাপাশি তহবিল গঠনের মধ্য দিয়ে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ প্রকল্পটি সদর উপজেলা ছাড়া দেশের ৪২২টি উপজেলায় বাস্তবায়ন করা হবে। একনেক সভায় পল্লী যোগাযোগ, টেকসই পল্লী পরিবহন ও বাজার সেবা বাড়ানোর লক্ষ্যে “রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রকল্প” নামে আরেকটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। তিন হাজার ৩৪৩ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে বিশ্ব ব্যাংক দুই হাজার ৪১৭ কোটি টাকা ঋণ সহায়তা দেবে। প্রকল্পটির আওতায় দেশের ২৬টি জেলার ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রায় পাঁচ হাজার ৪০০ কিলোমিটার সড়ক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন করা হবে। সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হলো, ১৫২ কোটি টাকা ব্যয়ে ‘সিলেট, বরিশাল ও খুলনা শহরে ৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প’, ৬২ কোটি টাকা ব্যয়ে ‘স্ট্রেংদেনিং অব বাংলাদেশ পাবলিক এডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার প্রকল্প, ১০৬ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ বেতার শাহবাগ কমপে¬ক্স, আগারগাঁও, ঢাকায় স্থানান্তর, নির্মাণ ও আধুনিকায়ন’ প্রকল্প। ৫৮ কোটি টাকা ব্যয়ে ‘সাউথ এশিয়া ট্যুরিজম ইনফ্রাস্ট্রাচার ডেভেলপমেন্ট প্রকল্প (সংশোধিত)’, ২০৯ কোটি টাকা ব্যয়ে ‘পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প’, ১৬৭ কোটি টাকা ব্যয়ে ‘বাগেরহাট জেলার পোল্ডার ৩৪/২-এর সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প’। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আরও আছে ৮২০ কোটি টাকা ব্যয়ে ‘পুলিশ বিভাগের ১০১টি জরাজীর্ণ থানা ভবন টাইপ প¬্যানে নির্মাণ প্রকল্প’, ৯১৮ কোটি টাকা ব্যয়ে ‘সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড (সংশোধিত) প্রকল্প’ এবং ৫৩৭ কোটি টাকা ব্যয়ে ‘কনস্ট্রাকশন অব এ কনক্রিট গ্রেইন সাইলো অ্যাট মংলা পোর্ট প্রকল্প’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯১৬ ঘ.