২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শিবিরের বিরুদ্ধে মামলা

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতিসহ ৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 08:36 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতিসহ ৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার রাতে সদর থানার উপ পরিদর্শক রহমত আলী বাদি হয়ে দুইটি মামলা করেন। একটি মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭০ জনকে আসমি করা হয়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মোর্তুজা। দ্রুত বিচার আইনে অপর মামলায় আসামিদের মধ্যে রয়েছেন শিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি শফিক এনায়েতুল্লাহ (২৭), সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (২৬), সাবেক জেলা সভাপতি সাইফুল ইসলাম সুমন (৩০), জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ হাদী (২৭), শিবির কর্মী শহীদুল ইসলাম শাহীন (২৬), গোলাম রেজা (১৯), গোলাম জাকারিয়া (২২), শহীদুল ইসলাম (২৭), জামায়াত কর্মী তরিকুল ইসলাম নয়ন (৩৫) ও আনোয়ার হোসেন (৩০)। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে জেলা শহরের অক্ট্রয় মোড় এলাকায় শিবির মিছিল বের করে। তারা গাড়ি চলাচলে বাধা ও ভাংচুরের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়। এ সময় শিবির কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি পেটা করে। এর আগে পুলিশের উপরে হামলার অভিযোগে বুধবার বিকালে ও রাতে পাঁচ শিবির কর্মীকে আটক করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪১৯ ঘ.