২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে রাতভর অভিযানে ২২ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

ঢাকার সাভারের বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে ২২জন ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

সাভার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে ২২জন ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ৬ ঘণ্টাব্যাপী এ অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কানা বাবুল, মহর আলী, লুঙ্গী আনোয়ার, ফেরদৌস, আবুল, আকাশ, সুমন, ফয়েজ মিয়া, সাইফুল ইসলাম রিপন রয়েছে বলে জানায় পুলিশ। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে দু’টি চাপাতি, দু’টি দা ও একটি ছোরা। সাভার মডেল থানার ওসি মোঃ আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাভারের দিলখুশাবাগ, সবুজবাগ, সিএন্ডবি, ব্যাংক কলোনিসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। “তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।” গত মঙ্গলবার সকালে সাভারের সিএন্ডবি এলাকায় সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের সাজের্ন্ট জেসমিন ফারুক (৪০) ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এ ঘটনার পর সন্ত্রাসী ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে তৎপর হয়ে উঠে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১১ ঘ.