২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ৫ হিযবুত তাওহীদ সদস্য আটক

মাদারীপুরের কাওড়াকান্দি ফেরি ঘাট থেকে বিপুল সংখ্যক জেহাদি বই, লিফলেট ও সিডিসহ হিযবুত তাওহীদের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 06:24 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

মাদারীপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মাদারীপুরের কাওড়াকান্দি ফেরি ঘাট থেকে বিপুল সংখ্যক জেহাদি বই, লিফলেট ও সিডিসহ হিযবুত তাওহীদের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে কাওরাকান্তি ১ নম্বর ফেরি ঘাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রেশমা খাতুন (২২), ফরিদা বেগম (৩৫), মিজানুর রহমান (৩৫), মামুন খান (৩৩) ও রফিকুল ইসলাম(৩০)। এদের সবার বাড়ি সাতক্ষীরায়। শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, কাওড়াকান্দি ফেরি ঘাট এলাকায় তিন যুবক জেহাদি লিফলেট ও বই বিতরণ করছিল। এ বিষয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের দেয়া তথ্যানুসারে ফেরি ঘাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ বস্তা জেহাদি বইসহ আরো দুই নারীকে আটক করা হয়। অভিযান চালানোর সময় ওই বাড়ি থেকে আরো ১০/১২ জন পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১২১৮ ঘ.