২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলক্ষেতে বাসে আগুন

রাজধানীর নীলক্ষেত মোড়ে বুধবার রাতে একটি যাত্রীবাহি মিনিবাসে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 06:08 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নীলক্ষেত মোড়ে বুধবার রাতে একটি যাত্রীবাহি মিনিবাসে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১১টার দিকে বাসটিতে আগুন লাগার পর দমকল বাহিনী এসে তা আগুন নেভায় করে। পুলিশের সার্জেন্ট মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাসের কয়েকজন যাত্রী তাকে জানিয়েছে, আজিমপুর থেকে কয়েকজন যুবক যাত্রীবেশে উঠে এবং নীলক্ষেত মোড়ে কিছু ছিটিয়ে আগুন লাগিয়ে নেমে পড়ে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এর আগে রাত আটটার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মীরা ১৫টি গাড়ি ভাংচুর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/০০০৩ ঘ.