২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংকের ৪ কর্মকর্তার বিরুদ্ধে ১৭ মামলা

আমানতকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের বরিশালের একটি শাখার চার কর্মকর্তার বিরুদ্ধে ১৭টি মামলা করেছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

বরিশাল, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমানতকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের বরিশালের একটি শাখার চার কর্মকর্তার বিরুদ্ধে ১৭টি মামলা করেছে দুদক। বুধবার কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন দুদকের বরিশাল জেলার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী। সদর উপজেলার রায়পাশা শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে এসব মামলায় মোট এক কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৫৬৫ টাকা আতœসাতের অভিযোগ আনা হয় বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৭টি মামলার প্রত্যেকটিতে আসামি হয়েছেন সাবেক শাখা ব্যবস্থাপক মো. দেলোযার হোসেন। এছাড়াও শাখার দ্বিতীয় কর্মকর্তা মো. শাহ আলমকে ১৩টি এবং কর্মকর্তা রতন প্রভা হালদার ও কেন্দ্র ব্যবস্থাপক রিপন মিয়াকে একটি মামলায় আসামি করা হয়। দেলোয়ার হোসেন ২০০৫ সালের ১০ মে থেকে ২০১১ সালের ৭ জুলাই পর্যন্ত রায়পাশা শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এই সময়ে আমানতকারীদের বিভিন্ন মেয়াদে মুনাফাভিত্তিক প্রকল্পে জমা রাখা অর্থ অপর তিনজনের সঙ্গে মিলে আতœসাত করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪৪ ঘ.