ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ সংগঠনটির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যলয় শাখার এক কর্মী।
ছাত্রলীগের ঢাকা বিশ^বিদ্যালয়ের জহুরুল হক হল শাখার কর্মী অহিদুজ্জামান মুকুল মঙ্গলবার বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর।
গত ১০ সেপ্টেম্বর ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে তিন ছাত্রদল কর্মীকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা। সে ঘটনাকে কেন্দ্র করে এ মামলা করা হয়েছে। ওই ঘটনায় এর আগে গত ২৬ সেপ্টেম্বর ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকার নি¤œ আদালতে একটি মামলা করেন ছাত্রদলকর্মী আব্বাস আলী।
এসআই আবু জাফর জানান, ছাত্রলীগকর্মী মুকুলের করা মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুইশ’ থেকে আড়াইশ’ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল ইসলাম হীরু, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, কেন্দ্রীয় সহ-সভাপতি বজলুল হক চৌধুরী আবেদ, ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মিনহাজ, সূর্যসেন হলের সাধারণ সম্পাদক করিম সরকার ওরফে তেহারী করিম, মুহসীন হলের সাধারণ সম্পাদক এহতেশামুল হক, কর্মী ইছাহাক সরকার, বিপ্লব পান্ডে, ইয়াজমুল হোসেন পাইলট, কাজী রউনুকুল ইসলাম শ্রাবন, রোকনুজ্জামান তালুকদার, বিপ্লব পান্ডে বিপু, শাহ রুম্মন, জহুরুল ইসলাম টিটু, সোহাগ খান, রুহুল আমিন সোহেল, আবু বক্কর সিদ্দিক পাভেল, কামরুজ্জামান ও হিমেল প্রমুখ রয়েছেন।
আসামিরা বহিরাগত ‘ক্যাডার’ নিয়ে গত ১০ সেপ্টেম্বর বিশ^বিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের ওপর চড়াও হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২২৩৯ ঘ.
bdnews24