ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে জনশক্তি রিক্রুটিং এজেন্সি ‘দি এমিনেন্ট ইন্টারন্যাশনাল’ এর লাইসেন্স বাতিল করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ১৯৮২ সালের বহির্গমন অধ্যাদেশের ১৪ ধারা অনুযায়ী স¤প্রতি এজেন্সিটির সনদ বাতিলসহ জামানত বাজেয়াপ্ত করে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়, টাকা নিয়েও সাত ব্যক্তিকে বিদেশে না পাঠিয়ে এবং এক ব্যক্তিকে জাল ভিসায় বিদেশ পাঠিয়ে প্রতিষ্ঠানটি প্রতারণা ও অসদাচরণ করেছে। এর দায়ে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।
এমিনেন্ট ইন্টারন্যাশনালের অফিস ঢাকার মতিঝিলে ১৬৭, সার্কুলার রোডের ইডেন ভবনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১৩৯ ঘ.
bdnews24