চাঁদপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজালাল প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কচুয়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ২০০৪ সালের ২৬ মার্চ উপজেলার ভূঁইয়ারা ও তেগুরিয়ায় আওয়ামী লীগের সমাবেশে হামলা, ভাংচুর ও কর্মীদের মারধরের মামলায় শাহজালাল প্রধানকে গ্রেপ্তার করা হয়।
বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১৩২ ঘ.
bdnews24