২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

দক্ষিণ সুরমা থানায় মেয়েকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

সিলেট, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ সুরমা থানায় মেয়েকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত। এছাড়া দণ্ডিতকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোএক বছর কারাভোগ করতে হবে। মঙ্গলবার বিভাগীয় বিশেষ জজ সুফিয়া বেগম আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান আইনজীবী। দণ্ডিত লায়েক আহমদ (৪৫) নগরীর কোতোয়ইল থানার খোজারখলা গ্রামের প্রয়াত তেরা মিয়ার ছেলে। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি শাহ মো. মোশাহিদ আলী মামলার বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের জের ধরে ২০০৪ সালের ২২ জুলাই লায়েক আহমদ তার শিশু কন্যা লিমা আক্তারকে (৪) সুরমা নদীতে ফেলে হত্যা করেন। এ ঘটনায় নিহত লিমার মা নাছিমা বেগম বাদী হয়ে লায়েক আহমদ, দেবর ফায়েক মিয়া, সোহেল মিয়া ও শাশুড়ি করফুল বেগমকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ওই বছরের ১৬ সেপ্টেম্বর লায়েক আহমদকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯১৫ ঘ.