২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষে নিহত ১

জামালপুরের মাদারগঞ্জে পূজার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 10:21 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

জামালপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মাদারগঞ্জে পূজার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। সোমবার রাতে মাদারগঞ্জের চরভাটিয়ান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চন্দন মাললা (১৪) স্থানীয় বিষুয়া মাললার ছেলে। মাদারগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, চরভাটিয়ান গ্রামের পূজা উদযাপন কমিটির সভাপতি লাল বাহাদুর মাললা ও সাধারণ সম্পাদক বাবুল মাললার মধ্যে আসন্ন দূর্গা পূজার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে চন্দনসহ ৬ জন আহত হয়। আহত চন্দনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও পরে ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার ভোরে মারা যায়। অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১৪ ঘ.