চাঁদপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে ইলিশ মাছ ও জালসহ পাঁচ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. জহুরুল হক বলেন, অভিযানের সময় ২১০ কেজি ইলিশ মাছ ও দেড় লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দ ইলিশ মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে সাজা দেয়া হবে বলেও তিনি জানান।
মা ইলিশ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশ শিকার, বিক্রি ও বহন নিষিদ্ধ করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৪০ ঘ.
bdnews24