কুমিল্লা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চান্দিনায় সোমবার একটি বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
দুপুরে এতবারপুর ইউনিয়নের বানিয়াচং গ্রামের আব্দুর রবের মেয়ে এবং এতবারপুর আ. জ. ম. উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে চাঁদপুর সদরের প্রবাসী এক ছেলের বিয়ের কথা ছিল।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন সাংবাদিকদের বলেন, “বিয়েতে প্রায় চারশ লোককে নিমন্ত্রণ করা হয়। উপজেলা প্রশাসন ও পুলিশ সেখানে গিয়ে মেয়ের বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেয়।”
তিনি আরো বলেন, আব্দুর রব লেখাপড়া শেষে প্রাপ্ত বয়স্ক হলে মেয়েকে বিয়ে দেবেন বলে লিখিত অঙ্গীকার করেন মেয়ের বাবা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কেএম মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, “মেয়েটি প্রাপ্ত বয়স্ক হয়েছে এমন একটি সনদ নিতে এসেছিলেন তার বাবা। আমি দিইনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24