২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সা¤প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

কক্সবাজার ও চট্টগ্রামে সংখ্যালঘু বসতি ও মন্দিরে হামলায় হোতাদের চিহ্নিত করে শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে সিলেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 01:05 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

সিলেট, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামে সংখ্যালঘু বসতি ও মন্দিরে হামলায় হোতাদের চিহ্নিত করে শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে সিলেটে। সোমবার বিকালে ‘মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চা’র ব্যানারে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, উগ্র ধর্মীয় মতাদর্শের কিছু লোক নির্বিচারে বৌদ্ধ ও হিন্দু বসতিতে হামলা চালাচ্ছে। একের পর এক এই ঘটনায় দেশের বৌদ্ধ ও হিন্দু স¤প্রদায়ের মানুষ তো বটেই সকল বিবেকবান মানুষ আতঙ্কিত। রাষ্ট্রকে অবশ্যই এই বর্বরোচিত ও মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। সমাবেশে বক্তব্য দেন সিলেট বৌদ্ধমঠের ভিক্ষু অভিক্ষানন্দ ভিক্ষুু, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি আরশ আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সংস্কৃতকর্মী মিশফাক আহমদ মিশু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৬ ঘ.