২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ১২ জলদস্যু গ্রেপ্তার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে ১২ ‘জলদস্যুকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

লক্ষ্মীপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে ১২ ‘জলদস্যুকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে লুধূয়া মাছ ঘাট থেকে গ্রেপ্তারদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কমলনগর থানার ওসি এনামুল হক বলেন, লুধূয়া মাছ ঘাট এলাকায় জলদস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় জলদস্যুরা পুলিশের ওপর হামলা চালায়। পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পাঁচ জলদস্যু আহত হয়। এই পাঁচজনসহ ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭৪৫ ঘ.