২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর ঘটনা মৌলবাদী তৎপরতার প্রতিফলন: সন্তু লারমা

কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলাকে মৌলবাদী তৎপরতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 09:14 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

পটুয়াখালী, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলাকে মৌলবাদী তৎপরতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। সোমবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “শুধু রামু নয় গত ২২ সেপ্টেম্বর রাঙ্গামাটিতেও একই ঘটনা ঘটেছে।” ফেসবুকে কোরআন অবমাননার অভিযোগ এনে গত শনিবার রাতে রামুতে বৌদ্ধ মন্দির, ঘর-বাড়ি ও দোকানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে উগ্রপন্থীরা। এ ঘটনার ঠিক এক সপ্তাহ আগে গত ২২ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে পাহাড়িদের ওপর হামলার ঘটনা ঘটে। কুয়াকাটার পর্যটন হলিডে হোমস মিলনায়তনে পটুয়াখালী ও বরগুনার রাখাইনদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন সন্তু লারমা। এ সময় আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তি পদ ত্রিপুরা তার সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১০ ঘ.