ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের কুনিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে।
নিহতের নাম মো.সেলিম (২৭)। বাড়ি ইউনিয়নের বাহের চরে।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুটিহাটি গ্রামের লিটন মিয়ার বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় পথে জনতা সেলিমকে অস্ত্রসহ ধরে গণপিটুনি দেয়।
পুলিশ সেলিমকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করালে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ১০/১২ জনের ডাকাতদল ওই বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ছয় ভরি স্বর্ণ ও ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়।
ডাকাতদের আঘাতে লিটনের ভগ্নিপতি আবদুল লতিফ আহত হয়েছেন।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল¬াহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৪৫৬ ঘ.
bdnews24