২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৪ ইটভাটা বন্ধ, ২৪ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুর সদর উপজেলায় চারটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

গাজীপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের দায়ে গাজীপুর সদর উপজেলায় চারটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। রোবরার কোনাবাড়িতে এ চারটি ইটভাটা বন্ধ করার পাশাপাশি ২৪ লাখ টাকা জরিমানাও করা হয় বলে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইটভাটাগুলো হল- মেসার্স রমজান ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিক, মেসার্স এ টি বি ব্রিকস এবং মেসার্স কামরুল অ্যান্ড কোং। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের অনুমোনহীন এসব ইটভাটা থেকে প্রতিবছর আনুমানিক দেড়লাখ মেট্রিক টন কার্বন নির্গত হয়ে ৮ থেকে ১০ বছরে মোট ৪৭ লাখ মেট্রিক টন কার্বন নির্গমন ঘটে। আগামী ১৫ দিনের মধ্যে ইটভাটার সমস্ত স্থাপনা অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১৬ ঘ.