২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ১১টি তাজা গ্রেনেড উদ্ধার

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায় সীমান্ত এলাকা থেকে ১১টি তাজা গ্রেনেড ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 08:31 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায় সীমান্ত এলাকা থেকে ১১টি তাজা গ্রেনেড ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল ১০টার দিকে ফোরকানপাড়া সীমান্ত এলাকা থেকে গ্রেনেড ছাড়াও আরো উদ্ধার করা হয় ২৭ রাউন্ড গুলি, দেড় শতাধিক জিহাদী বই, ডিভিডি, কম্পিউটার এবং নাশকতা পরিকল্পনার নকশা। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে এসব বহনকারীরা পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন কামরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/আরএ/১৪২০ ঘ.