ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের ফটক থেকে বোমাসদৃশ ২০টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যার পর পল্টনে মসজিদের উত্তর গেটে একটি জুতার বাক্স থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মসজিদ এলাকার ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বস্তুগুলো বোমা কি না তা নিশ্চিত হতে পুলিশের বোমা বিশেষজ্ঞ ইউনিট কাজ করছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৮৪৪ ঘ.
bdnews24