২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্থানীয় এক যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হন আরো দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 05:36 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

গাজীপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্থানীয় এক যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হন আরো দুজন। শনিবার কাপাসিয়ার বীরউজুলী এলাকায় এ দুর্ঘটনায় নিহত মাসুদ রানা (২৮) উপজেলার টোক ইউনিয়নের একটি ওয়ার্ডের যুবদল সভাপতি। আহত হয়েছেন টোক ইউনিয়ন যুবদল সভাপতি কবির হোসেন (৩৫) ও কর্মী মো. লিটন (৩২)। কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মো. মামুন বলেন, ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিন মোটরসাইকেল আরোহী আহত হন। আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় পাঠাতে বলেন। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় মাসুদ রানার মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৬ ঘ.