২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে দুর্ঘটনায় শিশু নিহত

চট্টগ্রামের রাউজান থানার পাহাড়তলী এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান থানার পাহাড়তলী এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো এক জন। শুক্রবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সফল বড়–য়া নামে ওই শিশুর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। রাউজানের কদুরপুর গ্রামের বাসিন্দা বকুল বড়–য়ার সন্তান সফলকে দুর্ঘটনার পর হাসপাতালে আনা হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল সুমন কান্তি নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়তলী এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয় সুফল এবং তার বোন শ্রাবন্তী। তাদের চমেক আনা হলে সুফলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত শ্রাবন্তী চমেক হাসপাতালে চিকিৎসাধীন। দুজনে বাবা-মার সঙ্গে একটি কমিউনিটি সেন্টার থেকে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিল বলে জানান সুমন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/১৮১৩ ঘ.