২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ঘাট শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

২০ শতাংশ মজুরি বৃদ্ধির আশ্বাসে দুই দিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছে চট্টগ্রামের ঘাট ও গুদাম শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০ শতাংশ মজুরি বৃদ্ধির আশ্বাসে দুই দিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছে চট্টগ্রামের ঘাট ও গুদাম শ্রমিকরা। বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সন্ধ্যার থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বৈঠকের পর এই ঘোষণা আসে। বৈঠকে শ্রমিক নেতা, ঠিকাদার ও স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ উপস্থিত ছিলেন। মজুরি ২০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত ১ ফেব্র“য়ারি থেকে কার্যকরের আশ্বাস পাওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানান ঘাট ও গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলমগীর শরীফ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শ্রমিকরা সবাই কাজে যোগ দেবে। শরীফ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেলেও ঘাট ও গুদাম শ্রমিকদের বেতন ২০০৫ সালের পর আর বাড়েনি। শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছিল। মজুরি বাড়ানোসহ নয় দফা দাবিতে মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে ঘাট ও গুদাম শ্রমিকরা। এদের সংখ্যা প্রায় ৩ হাজার বলে পরিষদের নেতারা জানান। ধর্মঘটের সময়ে কর্ণফুলী নদী তীর সংলগ্ন রশিদ বিল্ডিং থেকে সদরঘাট পর্যন্ত ১৬টি ঘাটে শ্রমিকরা মালামাল বহন বন্ধ রাখে। এই কারণে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে ১৫টি জাহাজ আটকে ছিল। এছাড়া ঘাটের বাইরে নোঙর করা ছিল আরো ৫৫টি। শ্রমিকদের অন্য দাবির মধ্যে রয়েছে- ১৬টি ঘাটের পন্টুন ও সিঁিড় চলাচলের উপযোগী ও নিরাপদ করা, প্রতি ঘাটে গুদাম মালিকদের উদ্যোগে পৃথক আবাসন ব্যবস্থা করা, দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসার ব্যয় ও শ্রমআইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমআই/২২০০ ঘ.