২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন’র গুদামে আগুন

রাজধানীর বিজয়নগরে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরের গুদামে আগুন লেগে প্রায় এক লাখ টাকার আটা-ময়দা পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিজয়নগরে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরের গুদামে আগুন লেগে প্রায় এক লাখ টাকার আটা-ময়দা পুড়ে গেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ১৬৯ শহীদ নজরুল ইসলাম সরণীর ১০ তলা ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে অগ্নি নির্বাপণ বাহিনী জানিয়েছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে এ আগুন লাগে বলে দমকল নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নি নির্বাপণ বাহিনীর দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে সুলতানা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/১৯৩০ ঘ.