২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: নারায়ণগঞ্জে ৭০০ মুরগি নিধন

বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি খামারের প্রায় ৭০০ মুরগি ধ্বংস করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি খামারের প্রায় ৭০০ মুরগি ধ্বংস করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী পুর্বপাড়া গ্রামের মঞ্জুর মিয়ার খামারে মুরগির পাশাপাশি দেড় হাজারের বেশি ডিমও নষ্ট করা হয়। আড়াইহাজার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এ বি এম জাহাঙ্গীর রতন সাংবাদিকদের জানান, মঞ্জুর মিয়ার খামারের মুরগি হঠাৎ মারা যেতে শুরু করায় নমুনা পরীক্ষা করে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়ে মুরগি নিধনের সিদ্ধান্ত হয়। খামারের ৬৪৩টি মুরগি মেরে ফেলার পর মাটিতে পুঁতে ফেলা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/২০১৭ ঘ.