২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক মহাসচিবের পদত্যাগের খবর

মালদ্বীপে সরকাবিরোধী আন্দোলনে সমর্থন দেওয়ার অভিযোগ ওঠার পর সার্কের মহাসচিব ফাতিমা দিয়ানা সাঈদ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালদ্বীপে সরকাবিরোধী আন্দোলনে সমর্থন দেওয়ার অভিযোগ ওঠার পর সার্কের মহাসচিব ফাতিমা দিয়ানা সাঈদ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মালদ্বীপের হাভিরুনিউজ অনলাইনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত দুই দিনে শ্রীলঙ্কা ও নেপালের বিভিন্ন সংবাদপত্রে এই খবর ছাপানো হয়েছে। প্রথম নারী হিসেবে ২০১১ সালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এই জোটের নির্বাহী প্রধানের দায়িত্ব নেন ফাতিমা। তিনি পদত্যাগ করলে এটাও হবে এই সংস্থায় প্রথম নজির। প্রতিবেদনে বলা হয়, ফাতিমা সাঈদ তার পদত্যাগপত্র রোববার মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিমের হাতে দিতে পারেন। নাসিম সার্ক মন্ত্রিপরিষদের সভাপতি। স¤প্রতি মালদ্বীপের রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের নিন্দা জানানোর জন্য দেশটির আইনজীবীদের ডাকা এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সরকারের তোপে পড়েন ফাতিমা। তবে তিনি সাংবাদিকদের বলেন, “আমি সার্ক সনদ লঙ্ঘন করিনি এবং মালদ্বীপের অভ্যন্তরীণ কোনো বিষয়েও হস্তক্ষেপ করিনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এমআই/১৭৫১ ঘ.