ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর মতিঝিলে জীবন বীমা করপোরেশন ভবনের নিচতলায় আগুন লেগে আসবাবপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮০ মতিঝিল বানিজ্যিক এলাকায় জীবন বীমা করপোরেশনের পাঁচতলা ভবনের নিচতলার কার্গো ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেডের অফিসে শনিবার সকাল ৮ টায় আগুন লাগে।
তিনি জানান, দুইটি ইউনিট প্রায় আধ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই লাখ টাকার আসবাবপত্র পুড়ে যায়।
বৈদ্যুতিক গোলযোগের কারণে এ আগুন লাগে।
এ সময় ওই প্রতিষ্ঠানের তিতাস (২৮) নামের এক কর্মচারী আহত হন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১২৫৪ ঘ.
bdnews24