ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন বাংলাদেশকে গভীর সমুদ্রবন্দর নির্মাণে সহায়তার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দিপু মণির সঙ্গে দেখা করে চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানি বলেন, “বন্ধুকে সহায়তা করার জন্য প্রযুক্তি, অর্থনৈতিক সক্ষমতা আর সদিচ্ছা চীনের আছে।”
বাংলাদেশ এই গভীর সমুদ্রবন্দর থেকে অনেক উপকৃত হবে উল্লেখ করে তিনি বলেন, “প্রতিবেশী দেশগুলোও এ থেকে উপকৃত হবে।”
স্লোভানিয়ার চীনা মিশনে যোগ দিতে শনিবার তিনি ঢাকা ছাড়বেন।
রাষ্ট্রদূত জানান, তিনি বাংলাদেশে গত দিন বছর কাজ করার পর একজন ‘সন্তুষ্ট মানুষ’ হিসেবে বিদায় নিচ্ছেন।
তিনি বলেন, “আমার মেয়াদে আমি কিছু নির্দিষ্ট কাজ শেষ করেছি। আমি যেগুলো শেষ করতে পারিনি, সেগুলো পরবর্তী রাষ্ট্রদূত শুরু করবেন।”
পরবর্তী চীনা রাষ্টদূত হিসেবে আসবেন লি জুন।
সা¤প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য অনেক বেড়েছে উল্লেখ করে বিদায়ী চীনা রাষ্ট্রদূত বলেন, “২০১০ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ৫৪ শতাংশ বেড়ে ৭০০ কোটি ডলার হয়েছে। ২০১১ সালে তা ৮০০ কোটি ডলার হতে পারে।”
তিনি বলেন, “আমরা শাহজালাল ইউরিয়া কারখানা নির্মাণে ৬০ কোটি ডলার দিয়েছি। টেলিটকের জন্য থ্রিডি মোবাইল নেটওয়ার্ক গড়তেও আমরা সহায়তা করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৮২০ ঘ.
bdnews24