২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই দিনের আবৃত্তি উৎসব

‘কণ্ঠমেলাও প্রেমে দ্রোহে মুক্ত করো প্রাণ’ এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুইদিন ব্যাপী আবৃত্তি উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘কণ্ঠমেলাও প্রেমে দ্রোহে মুক্ত করো প্রাণ’ এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুইদিন ব্যাপী আবৃত্তি উৎসব। ‘প্রমা আবৃত্তি সংগঠন’ আয়োজিত এ উৎসবে ভারতের পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পীরাও অংশ নেবেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে প্রমা’র সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশে ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, কবি নির্মলেন্দু গুণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড.মাহবুবুল হক, দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, কবি-সাংবাদিক আবুল মোমেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ উপস্থিত থাকবেন বলে প্রমার পক্ষ থেকে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/পিডি/১৯৪৪ ঘ.