খাগড়াছড়ি, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলি হয়েছে।
বুধবার দুপুরে বাবুছড়া সীমান্তবর্তী নারাইছড়ির ননাকার্বারী পাড়ায় আধঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয় বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিজিবি সেক্টর কমান্ডার মো. জাকির হোসেন বলেন, পিসিজেএসএস ও ইউপিডিএফ’র মধ্যে আধঘণ্টাব্যাপী প্রচণ্ড বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। তবে হতাহতের কোনো খবর নিশ্চিত করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৮ ঘ.
bdnews24