২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলের সাবেক পরিচালক কারাগারে

দুর্নীতির ১০টি মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির ১০টি মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরকে কারাগারে পাঠিয়েছে আদালত। হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বুধবার বজলে কাদের ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। মহানগর হাকিম কামরুন নাহার রুমি জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সৈয়দ তাহসানুল হক গত বছরের ১৬ নভেম্বর শাহবাগ থানায় বজলে কাদের বিরুদ্ধে পৃথক ১০টি মামলা করেন। মামলাগুলোতে কাদেরসহ আট জনকে আসামি করা হয়। মামলায় বলা হয়, অভিযুক্তরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ, বাল্ব কেনার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে ছয় কোটি ৬৮ লাখ ৮২ হাজার টাকা আত্মসাৎ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরআরডি/আরএ/১৯১৩ ঘ.